বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৩:০৫ পূর্বাহ্ন
শিরোনাম:
জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী জুলাইয়ের শহিদদের ভুলিনি, গণহত্যার বিচার না হওয়া পর্যন্ত থামব না: প্রতিমন্ত্রী ইশরাক পদত্যাগের ৯০ দিনের মধ্যেই নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন: স্পিকার রাষ্ট্রপতির পদত্যাগের সব প্রস্তুতি সম্পন্ন গলা চেপে ধরার ঘটনায় আর্জেন্টিনার ফুটবলারের লাল কার্ড বাতিল সৌদি-মার্কিন ঐতিহাসিক পরমাণু চুক্তি: ইউরেনিয়াম সমৃদ্ধ করার পথে রিয়াদ! ইরানের সঙ্গে কূটনৈতিক সমাধানের পথ খোলা আছে: মার্কো রুবিও কে এই ইজাবেলা গঞ্জালেস? ইরানি হামলায় নিহত ১৯ বছর বয়সী মার্কিন নারী সেনা সাতক্ষীরা নৈতিকতায় প্রশ্নবিদ্ধ এমপিকাণ্ড কালো টাকা সাদা করার বিধান প্রত্যাহারসহ বিভিন্ন খাতে সংশোধনী প্রস্তাব প্রধানমন্ত্রীর

বিয়ের এক বছর পার, মাতৃত্ব নিয়ে যা জানালেন সোনাক্ষী

বিনোদন ডেস্ক | বর্তমানকণ্ঠ ডটকম: / ৪৮৯ পাঠক
প্রকাশকাল সোমবার, ৩০ জুন, ২০২৫

বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহা ও অভিনেতা জাহির ইকবালের বিয়ের মাত্র এক বছর পেরিয়েছে। এরই মধ্যে গুঞ্জন, তারা নাকি প্রথম সন্তানের অপেক্ষায় রয়েছেন! এমনকি শোনা যাচ্ছে, নতুন এই অধ্যায়ের জন্য প্রস্তুতিও নাকি শুরু করে দিয়েছেন এই তারকা দম্পতি। এবার সেই জল্পনা নিয়ে নিজেই মুখ খুললেন সোনাক্ষী। জানালেন, তিনি অন্তঃসত্ত্বা নন।

অভিনেত্রীর কথায়, ‘আমি এখন এমন একটা জায়গায় এসেছি, যেখানে এসব নাক গলানো বিষয়গুলোকে পাত্তা দেই না। যখন কাজ থাকে না, তখন আমি খুব শান্তিতে থাকি। কাজ থাকলে চাপ থাকে, তবে আমি তা সামলাতে পারি আমার মতো করে।’

সোনাক্ষীর বলেন, তিনি বরাবরই হই-হুল্লোড়ের চেয়ে শান্তি বেশি পছন্দ করেন। ব্যক্তিগত জীবন নিয়ে তার অতিরিক্ত হইচই পছন্দ নয়। তিনি বলেন, ব্যক্তিগত জীবন নিয়ে এই উন্মত্ততা বন্ধ করার একটি রাস্তা আমি খুঁজে বের করেছি। পর্দার বাইরে আমি খুবই শান্তিপূর্ণ একটা জীবনযাপন করি। কাজের বাইরে আমি শুধু শান্তিতে থাকতে চাই।

তিনি আরও যোগ করেন, ‘আপনি যা-ই করুন না কেন, কেউ না কেউ কিছু বলবেই। আমি যদি সাদা পোশাক পরি, তবু কেউ বলবে এটা আসলে কালো! তাই এসব ছোটখাটো কথায় কান না দিয়ে নিজের মতো করে জীবন উপভোগ করাই সবচেয়ে ভালো।’

প্রসঙ্গত, গত বছরের ২৩ জুন দুই পরিবারের উপস্থিতিতে আইনি মতে বিয়ে করেন সোনাক্ষী ও জাহির। তাদের ভিন্নধর্মী এই বিয়ে ঘিরে সামাজিক মাধ্যমে বেশ আলোচনা-সমালোচনার মুখে পড়তে হয়েছিল সোনাক্ষীকে। তবে সবকিছু পেছনে ফেলে এই তারকা জুটি নতুন জীবন শুরু করেছেন।


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর