সোমবার, ১৫ জুন ২০২৬, ০৩:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম:
টিআইবি প্রকৃত ঘটনা জাজ করে স্টেটমেন্ট দেয় না: স্বরাষ্ট্রমন্ত্রী স্বাবলম্বী সমাজ গড়তে সবার অংশগ্রহণ চাইলেন প্রধানমন্ত্রী জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকীতে বস্ত্র বিতরণ করলেন প্রধানমন্ত্রী ঈদ আনন্দে পর্যটকে মুখর সোনারগাঁর বিনোদনকেন্দ্র শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী আজ চূড়ান্ত সিদ্ধান্ত ছাড়াই শেষ হলো ট্রাম্পের ইরান বৈঠক রাজধানীতে বর্জ্য অপসারণ কার্যক্রম পর্যবেক্ষণ করলেন প্রধানমন্ত্রী ইসরায়েলি ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত যুদ্ধ থামাতে বড় সমঝোতার পথে যুক্তরাষ্ট্র-ইরান, ৩০০ বিলিয়ন ডলারের প্রস্তাব মার্কিন গণমাধ্যম ও ডেমোক্র্যাটরা পাগল হয়ে গেছে : ট্রাম্প

নরসিংদীর চার আসনে বিএনপির প্রার্থী ঘোষণা

ডেস্ক রিপোর্ট | ঢাকা টোয়েন্টিফোর- / ৩১৬ পাঠক
প্রকাশকাল মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নরসিংদীর চারটি আসনে প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। তবে নরসিংদী-৩ আসনের প্রার্থীর নাম এখনও ঘোষণা করা হয়নি।

সোমবার (৩ নভেম্বর) বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাজধানীর গুলশানে দলের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলের প্রার্থীদের নাম ঘোষণা করেন।

নরসিংদীর মনোনিত প্রার্থীরা হলেন, নরসিংদী-১ (সদর) বিএনপির যুগ্ম-মহাসচিব ও জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকন, নরসিংদী-২ (পলাশ) বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান, নরসিংদী-৩ শিবপুরে এই আসনের প্রার্থীর নাম এখনো ঘোষণা করা হয়নি। পরে জানানো হবে বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব। নরসিংদী-৪ (বেলাব-মনোহরদী) জেলা বিএনপির সিনিয়র সভাপতি সরদার সাখাওয়াত হোসেন বকুল। নরসিংদী-৫ (রায়পুরা) বিএনপির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সহ-সম্পাদক ইঞ্জিনিয়ার আশরাফ হোসেন বকুল।

মির্জা ফখরুল বলেন, “এই তালিকাটি প্রাথমিক। রাজনৈতিক ও সাংগঠনিক পরিস্থিতি বিবেচনায় প্রয়োজনে কিছু আসনে প্রার্থী পরিবর্তন হতে পারে।”

প্রার্থীদের নাম ঘোষণার পর থেকেই নরসিংদীর বিভিন্ন এলাকায় তাদের সমর্থক ও নেতাকর্মীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। দলীয় কার্যালয় ও স্থানীয় পর্যায়ে মিষ্টি বিতরণ, শোভাযাত্রা ও স্লোগানে মুখর হয়ে ওঠে এলাকাগুলো। ঘোষিত প্রার্থীদের সমর্থকেরা আনন্দ উল্লাসে মেতে ওঠেন এবং আসন্ন নির্বাচনে বিজয়ের প্রত্যাশা ব্যক্ত করেন।


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর