বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৩:০২ পূর্বাহ্ন
শিরোনাম:
জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী জুলাইয়ের শহিদদের ভুলিনি, গণহত্যার বিচার না হওয়া পর্যন্ত থামব না: প্রতিমন্ত্রী ইশরাক পদত্যাগের ৯০ দিনের মধ্যেই নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন: স্পিকার রাষ্ট্রপতির পদত্যাগের সব প্রস্তুতি সম্পন্ন গলা চেপে ধরার ঘটনায় আর্জেন্টিনার ফুটবলারের লাল কার্ড বাতিল সৌদি-মার্কিন ঐতিহাসিক পরমাণু চুক্তি: ইউরেনিয়াম সমৃদ্ধ করার পথে রিয়াদ! ইরানের সঙ্গে কূটনৈতিক সমাধানের পথ খোলা আছে: মার্কো রুবিও কে এই ইজাবেলা গঞ্জালেস? ইরানি হামলায় নিহত ১৯ বছর বয়সী মার্কিন নারী সেনা সাতক্ষীরা নৈতিকতায় প্রশ্নবিদ্ধ এমপিকাণ্ড কালো টাকা সাদা করার বিধান প্রত্যাহারসহ বিভিন্ন খাতে সংশোধনী প্রস্তাব প্রধানমন্ত্রীর

জুলাইয়ের শহিদদের ভুলিনি, গণহত্যার বিচার না হওয়া পর্যন্ত থামব না: প্রতিমন্ত্রী ইশরাক

ডেস্ক রিপোর্ট | ঢাকা টোয়েন্টিফোর- / ৭ পাঠক
প্রকাশকাল বুধবার, ৫ আগস্ট, ২০২৬

জুলাইয়ের শহিদদের ভুলে যাইনি, বাংলাদেশে সংঘটিত গণহত্যার বিচার না হওয়া পর্যন্ত থামা যাবে না বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন।

বুধবার (৫ আগস্ট) ভোরে রাজধানীর শাহবাগে জুলাই শহিদ স্মৃতিস্তম্ভে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষে পুষ্পস্তবক অর্পণ শেষে তিনি এসব কথা বলেন।

ইশরাক হোসেন বলেন, ‘আমরা আমার প্রজন্মের পক্ষ থেকে শুধু এই কথাটি বলতে চাই যে আমরা জুলাইকে ভুলে যাই নাই। আমরা জুলাই সব শহিদ যারা হয়েছেন তাদেরকে ভুলে যাই নাই। জুলাই যোদ্ধাদেরকে ভুলে যাই নাই। আমরা যতদিন না পর্যন্ত বাংলাদেশে সংঘটিত এই গণহত্যার বিচার হবে ততদিন পর্যন্ত আমরা থামবো না।’

তিনি বলেন, ‘আপনারা খেয়াল করে থাকবেন যে খুনি স্বৈরাচারী ফ্যাসিবাদী হাসিনা সে গণমাধ্যমে বক্তব্য দেওয়ার একটি চক্রান্ত আমরা শুনতে পেয়েছি। যদিও এটা আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্রের পক্ষ থেকে বলা হয়েছে অফিশিয়াল কোনো আয়োজন নয়। তারপরেও আমি বলব যে বিগত কয়েকদিন আমরা যারা গণঅভ্যুত্থানের পক্ষের শক্তি ছিলাম বিভিন্ন ক্যাম্পাসে আমরা দেখেছি একটি অস্থীতিশীল পরিস্থিতি তৈরি করা হচ্ছে।’

ইশরাক হোসেন বলেন, ‘আমি মনে করি এটা দীর্ঘমেয়াদে একটি ষড়যন্ত্রের অংশ হতে পারে। এই ষড়যন্ত্রের মাধ্যমে যারা পতিত ফ্যাসিবাদ যারা বাংলাদেশ থেকে হাজার হাজার কোটি টাকা লুটপাট করে নিয়ে গিয়েছে সেই অর্থ আবার বাংলাদেশে বিনিয়োগ করে দেশকে অস্থীতিশীল করে হয়তো ফেরার চেষ্টা করতে পারে।’

তিনি আরও বলেন, ‘কিন্তু এতটুকু আপনাদের মাধ্যমে বলতে চাই যে অবশ্যই আমরা ফ্যাসিবাদকে কোনোদিনও বাংলাদেশে যদি তারা ফেরত আসে তাহলে তাদের এই গণহত্যার জন্য যে তাদের ফাঁসির রায় হয়েছে সেটিকে কার্যকর করার মাধ্যমেই তাদের বাংলাদেশের রাজনীতির ইতি টানা হবে ইনশাআল্লাহ।’

মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী বলেন, ‘আমরা বাংলাদেশ একটি বীরের জাতি। ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা স্বাধীন রাষ্ট্রে পরিণত হয়েছি। এবং সেটিরই প্রতিধ্বনি আমরা দেখেছি ২০২৪ সালের জুলাই-আগস্ট যে গণ-অভ্যুত্থান হয়েছিল। সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায়বিচার সেটি ছাত্রজনতার কণ্ঠস্বরে আবারও ভেসে এসেছিল। অন্যায়ের প্রতিবাদে তারা রাজপথে সকল ভয়ভীতি উপেক্ষা করে তাজা বুলেটের সামনে দাঁড়িয়েছিল।’

তিনি বলেন, ‘আমরা সেই প্রজন্ম বাংলাদেশ এবং বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় আমরা সর্বদা কাজ করে যাব এবং সব পক্ষকে আহ্বান জানাচ্ছি যে দেশকে অস্থীতিশীল করে একটি রাজনৈতিক এবং সরাসরি মানুষের ভোটে নির্বাচিত গণতান্ত্রিক সরকারকে অস্থীতিশীল করার মাধ্যমে দেশকে আবারও হুমকির মুখে ঠেলে দেওয়ার কোনো প্রচেষ্টা যদি করা হয় তাহলে আমরা যারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বাংলাদেশ জাতীয়তাবাদী রাজনীতি করি। আমরা রাজপথে রয়েছি। রাজপথে থাকবো। জনগণকে সঙ্গে নিয়েই আমরা সব ধরনের ষড়যন্ত্র মোকাবেলা করব ইনশাআল্লাহ।’

ইশরাক হোসেন আরও বলেন, ‘আমার কাছে মনে হচ্ছে যারা এখন দেশকে অস্থীতিশীল করতে চাচ্ছে তাদের সঙ্গে পতিত স্বৈরাচারের কি কোনো ধরনের যোগসূত্র হয়েছে কিনা? কোনো ধরনের যোগাযোগের মাধ্যমে তারা একসাথে এই কাজটি করছে কিনা? যদি এই ধরনের কোনো ঘটনা ঘটে থাকে আমরা অবশ্যই সেটিকে মোকাবেলা করে বাংলাদেশকে তার অভিষ্ট লক্ষ্যে পৌঁছানোর জন্য কাজ করে যাব ইনশাআল্লাহ।’


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর