শনিবার, ০২ মে ২০২৬, ০৩:০২ অপরাহ্ন
শিরোনাম:
সোমবার ই-বেইল বন্ড চালু করবেন প্রধানমন্ত্রী সরকার জনগণের সঙ্গে মিথ্যাচার করছে: রুমিন ফারহানা ‘ফুয়েল পাস’ নিয়ে নতুন বার্তা দিলেন জ্বালানিমন্ত্রী ভাড়া বাড়াতে বৈঠকে বিআরটিএ ও পরিবহন মালিকরা পার্বত্য চট্টগ্রামকে পিছনে ফেলে বাংলাদেশের উন্নয়ন হবে না: পার্বত্যমন্ত্রী পহেলা বৈশাখে ১০ জেলায় কৃষক কার্ড উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট, কারণ জানালেন শফিকুর রহমান দেশে পর্যাপ্ত তেলের মজুত রয়েছে, বিভ্রান্তিকর তথ্যে কান না দেওয়ার আহ্বান সরকারের রাজধানীতে ঈদের জামাতে সর্বোচ্চ নিরাপত্তা থাকবে: ডিএমপি নীলসাগর এক্সপ্রেসের ৮ বগি লাইনচ্যুত, ঢাকা-উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ

মেসি-রোনালদো নন, ট্রাম্পের কাছে সর্বকালের সেরা পেলে

ডেস্ক রিপোর্ট | ঢাকা টোয়েন্টিফোর- / ৩০৪ পাঠক
প্রকাশকাল সোমবার, ১৪ জুলাই, ২০২৫

লিওনেল মেসি না ক্রিস্টিয়ানো রোনালদো, কে সর্বকালের সেরা ফুটবলার? এই প্রশ্নে বিশ্বজুড়ে ফুটবলপ্রেমীরা দুই শিবিরে বিভক্ত। তবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে এই বিতর্কে কোনো গুরুত্ব নেই। তার মতে, সবার ওপরে একমাত্র পেলে।

গতকাল (রবিবার) নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে ফিফা ক্লাব বিশ্বকাপের ফাইনালের বিরতিতে ড্যাজএনকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ‘অনেক বছর আগে, আমি যখন তরুণ ছিলাম, তখন কসমোস ক্লাব পেলের মতো একজন খেলোয়াড়কে খেলতে এনেছিল। সেই সময় এই স্টেডিয়াম ছিল দর্শকে পরিপূর্ণ, শুধু একজনের জন্য—পেলে।’

পুরনো দিনের কথা স্মরণ করে ট্রাম্প আরও বলেন, ‘আমি আসতে চাইনি। কিন্তু তরুণ বয়সে শুধুই পেলের খেলা দেখতে এসেছিলাম। সে একজন অসাধারণ খেলোয়াড় ছিল। আমি পুরনো ধাঁচে বেব রুথের মতো বলতে চাই, পেলে ছিল দুর্দান্ত।’

উল্লেখ্য, ১৯৭৫ থেকে ১৯৭৭ সাল পর্যন্ত নিউইয়র্ক কসমোসের হয়ে খেলেছেন ব্রাজিল কিংবদন্তি পেলে। ওই সময় ৬৪ ম্যাচে করেছেন ৩৭ গোল। ২০২২ সালে মৃত্যুবরণ করেন তিনবারের বিশ্বকাপজয়ী এই স্ট্রাইকার।


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর