সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০১:৩৬ অপরাহ্ন
শিরোনাম:
পদত্যাগের ৯০ দিনের মধ্যেই নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন: স্পিকার রাষ্ট্রপতির পদত্যাগের সব প্রস্তুতি সম্পন্ন গলা চেপে ধরার ঘটনায় আর্জেন্টিনার ফুটবলারের লাল কার্ড বাতিল সৌদি-মার্কিন ঐতিহাসিক পরমাণু চুক্তি: ইউরেনিয়াম সমৃদ্ধ করার পথে রিয়াদ! ইরানের সঙ্গে কূটনৈতিক সমাধানের পথ খোলা আছে: মার্কো রুবিও কে এই ইজাবেলা গঞ্জালেস? ইরানি হামলায় নিহত ১৯ বছর বয়সী মার্কিন নারী সেনা সাতক্ষীরা নৈতিকতায় প্রশ্নবিদ্ধ এমপিকাণ্ড কালো টাকা সাদা করার বিধান প্রত্যাহারসহ বিভিন্ন খাতে সংশোধনী প্রস্তাব প্রধানমন্ত্রীর বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি, তবে কিছুদিন থাকবে লোডশেডিং: বিদ্যুৎমন্ত্রী ৭১-এর ভূমিকার জন্য জামায়াতের ক্ষমা চাওয়া উচিত ছিল: মির্জা ফখরুল

বাংলাদেশকে ৫ হাজার কোটি টাকা ঋণ দিচ্ছে এডিবি

ডেস্ক রিপোর্ট | ঢাকা টোয়েন্টিফোর- / ৫০১ পাঠক
প্রকাশকাল বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫

বাংলাদেশের ব্যাংকিং খাতকে স্থিতিশীল ও সংস্কার করতে ৫০ কোটি মার্কিন ডলারের (প্রায় ৫ হাজার ৮০০ কোটি টাকা) নীতিনির্ভর ঋণ অনুমোদন দিয়েছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)।

বৃহস্পতিবার (১৯ জুন) ম্যানিলাভিত্তিক এই উন্নয়ন সংস্থা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

‘স্ট্যাবিলাইজিং অ্যান্ড রিফরমিং দ্য ব্যাংকিং সেক্টর প্রোগ্রাম-সাবপ্রোগ্রাম ওয়ান’ শীর্ষক এ কর্মসূচির আওতায় বাংলাদেশের ব্যাংক খাতে নীতিগত সংস্কার বাস্তবায়ন করা হবে।

এর মধ্যে রয়েছে—বাংলাদেশ ব্যাংকের তহবিল ব্যবস্থাপনা কাঠামো শক্তিশালী করা, ব্যাংকিং খাতে পরিচালনা পর্ষদের জবাবদিহি নিশ্চিত করা এবং উচ্চমাত্রার খেলাপি ঋণ (এনপিএল) মোকাবিলায় জরুরি পদক্ষেপ গ্রহণ।

এডিবির আর্থিক খাতবিষয়ক প্রধান বিশেষজ্ঞ সঞ্জীব কৌশিক বলেন, ‘বাংলাদেশের ব্যাংক খাতের প্রধান অন্তরায় হচ্ছে—সম্পদের গুণগত মানের দুর্বলতা, তারল্যের সংকট এবং সীমিত আর্থিক মধ্যস্থতা। এডিবির এই কর্মসূচি আন্তর্জাতিক মান অনুসারে তদারকি ও জবাবদিহি নিশ্চিত করতে বাংলাদেশ ব্যাংকের সক্ষমতা বাড়াবে এবং এসএমই খাতে অর্থপ্রবাহ সহজ করবে।’

তিনি আরও বলেন, ‘ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সাধারণ মানুষ ও ক্ষুদ্র উদ্যোক্তারা এখনো মূলধারার ব্যাংকিং ব্যবস্থার বাইরে। এই সংস্কার কর্মসূচি ব্যাংক খাতের মূলধন জোরদার করবে এবং অর্থনৈতিক অন্তর্ভুক্তির পরিসর বাড়াবে।’

ব্যাংকিং খাতের দুর্বলতার কারণে এখনো দেশের বড় একটি জনগোষ্ঠী মাইক্রোফাইন্যান্স প্রতিষ্ঠানের ওপর নির্ভরশীল। এই বাস্তবতায় ডিজিটাল অবকাঠামোসহ সার্বিক ব্যাংকিং খাতের সংস্কার দীর্ঘমেয়াদে সুলভ সুদে অর্থপ্রাপ্তি এবং অন্তর্ভুক্তিমূলক অর্থনীতির পথ প্রশস্ত করবে বলে মনে করছে এডিবি।

১৯৬৬ সালে প্রতিষ্ঠিত এডিবির সদস্য সংখ্যা ৬৯টি, যার মধ্যে ৫০টি সদস্য দেশ এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলভুক্ত। সংস্থাটি টেকসই ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নে সহায়তা প্রদানের লক্ষ্যে কাজ করে যাচ্ছে।


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর