মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ১২:২২ অপরাহ্ন
শিরোনাম:
পহেলা বৈশাখে ১০ জেলায় কৃষক কার্ড উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট, কারণ জানালেন শফিকুর রহমান দেশে পর্যাপ্ত তেলের মজুত রয়েছে, বিভ্রান্তিকর তথ্যে কান না দেওয়ার আহ্বান সরকারের রাজধানীতে ঈদের জামাতে সর্বোচ্চ নিরাপত্তা থাকবে: ডিএমপি নীলসাগর এক্সপ্রেসের ৮ বগি লাইনচ্যুত, ঢাকা-উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বর্তমান সরকারের প্রথম মাসে সীমান্ত হত্যা শূন্য ঈদের নতুন পোশাক নিয়ে ফিরছিলেন বাড়ি, পথেই নিথর তিনজন ১১ বছর পর পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতল বাংলাদেশ ২৯ মার্চ পর্যন্ত সংসদ অধিবেশন মুলতবি ঘোষণা ৯ হাজার ধর্মীয় শিক্ষক নিয়োগের বিষয় বিবেচনায় রয়েছে: শিক্ষামন্ত্রী

কিশোরগঞ্জে ইউপি চেয়ারম্যানকে পুনর্বহালের প্রতিবাদে মানববন্ধন

ডেস্ক রিপোর্ট | ঢাকা টোয়েন্টিফোর- / ৩২৬ পাঠক
প্রকাশকাল বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫

নীলফামারীর কিশোরগঞ্জে আওয়ামী যুবলীগ নেতা রনচন্ডী ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান মোখলেছুর রহমান বিমানকে পুনর্বহালের প্রতিবাদ মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

বৃহস্পতিবার (১৯ জুন) দুপুর ২ টা থেকে ৩টা পর্যন্ত ডালিয়া- রংপুর মহাসড়কের ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে রনচন্ডী ইউনিয়নের রাজনৈতিক নেতাকর্মী, পেশাজীবি, কৃষক, শ্রমিকসহ সর্বস্তরের নারী-পুরুষ অংশগ্রহণ করে।

মানববন্ধনে বক্তারা বলেন, ফ্যাসিস্ট সরকারে নৌকা মার্কায় চেয়ারম্যান যুবলীগ নেতা মোখলেছুর রহমান বিমান রাতে ভোটে নির্বাচিত চেয়ারম্যা। তার দুর্নীতি, অনিয়মের শেষ নাই। তাকে ইউনিয়ন পরিষদে পুনর্বহাল করা হলে সর্বস্তরের মানুষ তা মেনে নিবে না।

এ সময় বক্তব্য রাখেন, রনচন্ডী বিএনপি সভাপতি বেলায়েত হোসেন বাদশা, রনচন্ডী বিএনপি সাধারন সম্পাদক মোশফেকুর রহমান জুয়েল, জামায়াতে ইউনিয়ন সভাপতি কফিল উদ্দিন, সাধারণ সম্পাদক মারুফুল ইসলাম সাদ্দাম, যুবদলের ইউনিয়ন সভাপতি আপেল, সাধারণ সম্পাদক সাঈদ, জামায়াতে যুব বিভাগের ইউনিয়ন সভাপতি নুরুল ইসলাম রওশন, সেচ্ছাসেবক দলের সভাপতি নাজমুল ইসলাম, এনসিপি ইউজেলা সদস্য আশিক আলী, গণ অধিকার পরিষদ ইউনিয়ন সাধারণ সম্পাদক জাহেদুল ইসলাম, মতিন মাষ্টার প্রমূখ।


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর