বুধবার, ২২ জুলাই ২০২৬, ১২:২১ অপরাহ্ন
শিরোনাম:
সৌদি-মার্কিন ঐতিহাসিক পরমাণু চুক্তি: ইউরেনিয়াম সমৃদ্ধ করার পথে রিয়াদ! ইরানের সঙ্গে কূটনৈতিক সমাধানের পথ খোলা আছে: মার্কো রুবিও কে এই ইজাবেলা গঞ্জালেস? ইরানি হামলায় নিহত ১৯ বছর বয়সী মার্কিন নারী সেনা সাতক্ষীরা নৈতিকতায় প্রশ্নবিদ্ধ এমপিকাণ্ড কালো টাকা সাদা করার বিধান প্রত্যাহারসহ বিভিন্ন খাতে সংশোধনী প্রস্তাব প্রধানমন্ত্রীর বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি, তবে কিছুদিন থাকবে লোডশেডিং: বিদ্যুৎমন্ত্রী ৭১-এর ভূমিকার জন্য জামায়াতের ক্ষমা চাওয়া উচিত ছিল: মির্জা ফখরুল বিশ্বকাপ থেকে বিদায় নিল যে পাঁচ দল বৈশ্বিক বিনিয়োগকারীদের জন্য আস্থার পরিবেশ নিশ্চিত করতে চায় সরকার: মাহদী আমিন

ব্যাংক একীভূত হলেও গ্রাহকের আমানতে প্রভাব পড়বে না: অর্থ উপদেষ্টা

ডেস্ক রিপোর্ট | ঢাকা টোয়েন্টিফোর- / ৪৩৫ পাঠক
প্রকাশকাল বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫

কোনো ব্যাংক একীভূত হলেও সেই ব্যাংকের গ্রাহকদের আমানতের ওপর কোনো প্রভাব পড়বে না বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।
মঙ্গলবার সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

তিনি জানান, পাঁচটি ইসলামী ব্যাংক একীভূত করার বিষয়ে বাংলাদেশ ব্যাংক নীতিগত সিদ্ধান্ত নিয়েছে। পাশাপাশি ২২টি নন-ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান একীভূত করার পরিকল্পনাও চলছে।

অর্থ উপদেষ্টা বলেন, “যে কোনো ব্যাংক এভাবে একীভূত হলেও আমানতকারীদের কোনো সমস্যা হবে না। গ্রাহক বা আমানতকারীরা যেভাবেই এসব ব্যাংকে টাকা রাখুক না কেন, তাদের আমানতের ওপর কোনো প্রভাব পড়বে না।”

এ সময় তিনি আরও জানান, জাপানে এক লাখ কর্মী পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জাপানি ভাষা জানা এবং যেকোনো ধরনের দক্ষতা থাকলেই সেখানে চাকরির সুযোগ পাওয়া যাবে।

গাড়ি কেনা প্রসঙ্গে ড. সালেহউদ্দিন বলেন, আগামী নির্বাচনে দায়িত্ব পালনের জন্য মাঠ প্রশাসনের ব্যবহারের উদ্দেশ্যে ৩০০ গাড়ি কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। তবে আগামী সরকারের মন্ত্রীদের জন্য ৬০টি গাড়ি কেনার জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রস্তাবটি বাতিল করা হয়েছে।


এই ক্যাটাগরির আরো খবর

এক ক্লিকে বিভাগের খবর