সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০২:২৪ পূর্বাহ্ন
শিরোনাম:
পদত্যাগের ৯০ দিনের মধ্যেই নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন: স্পিকার রাষ্ট্রপতির পদত্যাগের সব প্রস্তুতি সম্পন্ন গলা চেপে ধরার ঘটনায় আর্জেন্টিনার ফুটবলারের লাল কার্ড বাতিল সৌদি-মার্কিন ঐতিহাসিক পরমাণু চুক্তি: ইউরেনিয়াম সমৃদ্ধ করার পথে রিয়াদ! ইরানের সঙ্গে কূটনৈতিক সমাধানের পথ খোলা আছে: মার্কো রুবিও কে এই ইজাবেলা গঞ্জালেস? ইরানি হামলায় নিহত ১৯ বছর বয়সী মার্কিন নারী সেনা সাতক্ষীরা নৈতিকতায় প্রশ্নবিদ্ধ এমপিকাণ্ড কালো টাকা সাদা করার বিধান প্রত্যাহারসহ বিভিন্ন খাতে সংশোধনী প্রস্তাব প্রধানমন্ত্রীর বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি, তবে কিছুদিন থাকবে লোডশেডিং: বিদ্যুৎমন্ত্রী ৭১-এর ভূমিকার জন্য জামায়াতের ক্ষমা চাওয়া উচিত ছিল: মির্জা ফখরুল

জামালপুরে শিশু ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার

ডেস্ক রিপোর্ট | ঢাকা টোয়েন্টিফোর- / ২৭১ পাঠক
প্রকাশকাল বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫

জামালপুর সদর উপজেলায় চতুর্থ শ্রেণীর এক ছাত্রীকে (৮) ধর্ষণ অভিযোগে ইমরান (২০) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৯ জুলাই) দুপুরে উপজেলার চর যথার্থপুর এলাকায় এ ঘটনা ঘটে। নির্যাতনের শিকার শিশু ও অভিযুক্ত ইমরান একই এলাকার বাসিন্দা।

শিশুটির মা জানান, মঙ্গলবার দুপুরে তার মেয়ে অভিযুক্ত ইমরানের বাসার সামনে দিয়ে যাওয়ার সময় তার মেয়ের কাছ থেকে আরবি হয়ফ লিখে নেওয়ার কথা বলে তার কক্ষে নিয়ে গিয়ে ধর্ষণ করেন এবং এই ঘটনা কাউকে জানালে তাকে মেরে ফেলার হুমকি দেন। পরে শিশুটি বিষয়টি তার পরিবারকে বললে পরিবারের লোকজন তাকে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

শিশুটির চাচা বলেন, ‘সাংবাদিক ও প্রশাসন হলো জনগণের বন্ধু প্রশাসন যদি আমার ভাইয়ের মেয়ের ধর্ষকের সঠিক বিচার না করে তাহলে আমাদের মতো গরিব মানুষের কষ্ট দেখার কেউ নেই।’

এই বিষয়ে অভিযুক্ত ইমরানের মা বলেন, ‘আমার ছেলেকে পুলিশ ধরে নিয়ে গেছে। আমার ছেলে যদি অপরাধ করে তাহলে আইন তাকে শাস্তি দেবে এতে আমাদের কোন কথা নেই।’

জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ফয়সল মো. অতিক বলেন, ধর্ষণের শিকার শিশুর বাবা বাদী হয়ে মামলা করেছেন। এ ঘটনায় অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে।


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর